৭। (১) কাউন্সিলের একজন রেজিস্ট্রার থাকিবে, যিনি সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং যাহার চাকরির শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। (২) কাউন্সিল উহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের নিয়োগ ও চাকুরীর শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। (৩) রেজিস্ট্রার, কাউন্সিল ও নির্বাহী কমিটি কর্তৃক নির্দেশিত দায়িত্ব পালন ও কার্য-সম্পাদন করিবেন। (৪) রেজিস্ট্রারের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে রেজিস্ট্রার তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে উক্ত শূন্য পদে নব নিযুক্ত রেজিস্ট্রার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত, অথবা…