৫। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:- (ক) বাংলাদেশের নার্সিং, মিডওয়াইফারি ও সহযোগী পেশার শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানসমূহ এবং উক্ত প্রতিষ্ঠানসমূহ কর্তৃক প্রদত্ত নার্সিং, মিডওয়াইফারি ও সহযোগী পেশার শিক্ষা ও প্রশিক্ষণ যোগ্যতার স্বীকৃতি প্রদান; (খ) বাংলাদেশের বাহিরে অবস্থিত নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা যোগ্যতার স্বীকৃতি প্রদান; (গ) অন্য কোন দেশের নার্সিং কাউন্সিল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহিত আলোচনার মাধ্যমে সেই দেশের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা যোগ্যতার বিষয়ে পারস্পরিক…