৪। (১) কাউন্সিল নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পদাধিকারবলে, যিনি কাউন্সিলের প্রেসিডেন্টও হইবেন; (খ) মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, পদাধিকারবলে; (গ) মহাপরিচালক, পরিবার কল্যাণ অধিদপ্তর, পদাধিকারবলে; (ঘ) মহাপরিচালক, সশস্ত্র বাহিনী মেডিকেল সার্ভিসেস, পদাধিকারবলে; (ঙ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের হাসপাতাল ও নার্সিং অনুবিভাগের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মচারী; (চ) পরিচালক, চিকিৎসা-শিক্ষা ও স্বাস্থ্য ও জনশক্তি উন্নয়ন, স্বাস্থ্য অধিদপ্তর, পদাধিকারবলে; (ছ) পরিচালক, সেবা পরিদপ্তর,…