৩৫। (১) Bangladesh Nursing Council Ordinance, 1983 (Ordinance No. LXI of 1983), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্ত Ordinance রহিত হইবার সঙ্গে সঙ্গে - (ক) উহার অধীন প্রতিষ্ঠিত Bangladesh Nursing Council, অতঃপর বিলুপ্ত কাউন্সিল বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) বিলুপ্ত কাউন্সিলের তহবিল, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থসহ সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং উক্ত সম্পত্তিতে বিলুপ্ত কাউন্সিলের যাবতীয় অধিকার, স্বত্ব ও স্বার্থ কাউন্সিলের উপর ন্যস্ত হইবে; (গ) বিলুপ্ত কাউন্সিলের সকল ঋণ, দায়-দায়িত্ব এবং উহার দ্বারা বা উহার সহিত সম্পাদিত সকল চুক্তি, যথাক্রমে, কাউন্সিলের ঋণ,…