৩৪। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কাউন্সিল, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা বিধির সহিত অসংগতিপূর্ণ নহে এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে প্রবিধান প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) কাউন্সিলের সম্পত্তি পরিচালনা এবং সংরক্ষণ; (খ) কাউন্সিলের সভা পরিচালনা এবং এতদ্সংক্রান্ত বিষয়াদি নির্ধারণ; (গ) কমিটি গঠন পদ্ধতি এবং উহাদের কার্য পরিচালনা সংক্রান্ত বিষয়াদি নির্ধারণ; (ঘ) নার্সিং, মিডওয়াইফারি ও অন্যান্য পরিদর্শকদের নিয়োগ, দায়িত্ব ও কার্যাবলী; (ঙ) অনুমোদনপ্রাপ্ত ও…