৩২। কাউন্সিল, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা বাংলাদেশে বা বাংলাদেশের বাহিরে অবস্থিত কোন নার্সিং, মিডওয়াইফারি বা সহায়ক শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত নার্সিং বা মিডওয়াইফারি বা সহায়ক শিক্ষা যোগ্যতার ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে তফসিল সংশোধন করিতে পারিবে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৩ ২০১৬ সনের ৪৮ নং আইনের ধারা ৩২ এর সংশোধন ১১। উক্ত আইনের ধারা ৩২ এ উল্লিখিত “স্বীকৃতি প্রদানের” শব্দগুলির পরিবর্তে “স্বীকৃতি প্রদান, বাতিলকরণ বা অন্তর্ভুক্তির” শব্দগুলি ও কমা প্রতিস্থাপিত হইবে।