২৮। (১) যদি কোন ব্যক্তি প্রতারণার আশ্রয় লইয়া ইচ্ছাকৃতভাবে নিজেকে একজন স্বীকৃত নার্স বা মিডওয়াইফ হিসাবে এই আইনের অধীন নিবন্ধন করেন বা নিবন্ধন করিবার উদ্যোগ গ্রহণ, বা মিথ্যা বা প্রতারণামূলক প্রতিনিধিত্ব প্রকাশ করিবার চেষ্টা করেন, বা মৌখিক বা লিখিতভাবে উক্তরূপ ঘোষণা করেন, অথবা এই আইনের অধীন নিবন্ধনকৃত না হইয়াও যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজেকে এই আইনের অধীন নিবন্ধনকৃত একজন নার্স বা মিডওয়াইফ বলিয়া প্রতারণা করেন, বা প্রতারণামূলকভাবে তাহার নাম বা পদবীর সংগে নিবন্ধনকৃত মর্মে কোন শব্দ, বর্ণ বা অভিব্যক্তি ব্যবহার করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির উক্তরূপ কার্য হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ১…