২৭। (১) কোন ব্যক্তি এই আইনের অধীন নিবন্ধনকৃত কোন নার্স বা মিডওয়াইফ বা সহযোগী পেশার কোন নাম, পদবী, বিবরণ বা প্রতীক এমনভাবে ব্যবহার বা প্রকাশ করিবেন না, যাহার ফলে তাহার কোন অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে মর্মে কাহারও মনে হইতে পারে, যদি না উহা কোন স্বীকৃত নার্সিং, মিডওয়াইফারি বা সহায়ক শিক্ষা যোগ্যতা হইয়া থাকে। (২) কাউন্সিল অনুমোদিত অন্যূন ৩ (তিন) বৎসরের নার্সিং বা মিডওয়াইফারি ডিপ্লোমা প্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য কোন ব্যক্তি নার্স বা মিডওয়াইফ হিসাবে নিজেকে পরিচয় দিতে বা অনুরূপ পেশায় নিজেকে নিয়োজিত করিতে পারিবেন না। (৩) কোন ব্যক্তি উপ-ধারা (১) ও (২) এর বিধান লঙ্ঘন করিলে উক্ত লঙ্ঘন হইবে একটি অপরাধ,…