২৬। (১) কাউন্সিল, স্বীকৃত নার্সিং বা মিডওয়াইফারি বা সহযোগী শিক্ষা যোগ্যতার জন্য আবেদনকারী নার্সিং বা মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট নার্সিং, মিডওয়াইফারি বা সহযোগী পেশার শিক্ষা যোগ্যতা নির্ধারণের উদ্দেশ্যে, বাংলাদেশে অবস্থিত সংশ্লিষ্ট নার্সিং বা মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত পাঠ্যসূচী, পরীক্ষা গ্রহণ পদ্ধতি, প্রশিক্ষণ এবং এতদ্সংক্রান্ত অন্যান্য কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করিতে পারিবে। (২) কাউন্সিল, উপ-ধারা (১) এর অধীন পরিদর্শনের নিমিত্ত, উহার বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক পরিদর্শক নিয়োগ করিতে পারিবে। (৩) উপ-ধারা (২) এর অধীন নিয়োগকৃত পরিদর্শক সংশ্লিষ্ট শিক্ষা…