২৩। (১) ধারা ১৪, ১৫ বা ১৬ এর অধীন দাখিলকৃত নার্সিং বা মিডওয়াইফারি শিক্ষা যোগ্যতা বা সহযোগী কোন পেশার শিক্ষা যোগ্যতার স্বীকৃতি প্রদানের কোন আবেদন প্রত্যাখ্যাত হইলে, অথবা ধারা ১৯ এর অধীন কোন ব্যক্তির নাম নিবন্ধন বা রেজিস্টারভুক্ত করা না হইলে, অথবা ধারা ২২ এর অধীন নিবন্ধনকৃত কোন ব্যক্তির নাম সংশ্লিষ্ট রেজিস্টার হইতে প্রত্যাহারকৃত হইলে, কাউন্সিল উক্ত প্রত্যাখ্যান বা অসম্মতি বা প্রত্যাহারের সিদ্ধান্ত, অবিলম্বে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবগত করিবে। (২) কোন ব্যক্তি উক্ত সিদ্ধান্ত দ্বারা সংক্ষুব্ধ হইলে তিনি উক্ত সিদ্ধান্ত সম্পর্কে অবগত হইবার ৩০ (ত্রিশ) কার্য দিবসের মধ্যে, উহার বিরুদ্ধে সরকারের নিকট আপিল…