২২। (১) এই আইনের অধীন নিবন্ধিত কোন পেশাদার নার্স, মিডওয়াইফ বা সহযোগী পেশাজীবী এই আইন বা বিধির কোন বিধান বা প্রবিধান দ্বারা নির্ধারিত পেশাগত আচরণ বা নীতিমালার কোন বিধান লঙ্ঘনের কারণে দোষী সাব্যস্ত হইলে কাউন্সিল উক্ত ব্যক্তির নিবন্ধন বাতিলক্রমে সংশ্লিষ্ট রেজিস্টার হইতে তাহার নাম প্রত্যাহার (remove) করিতে পারিবে। (২) কাউন্সিল, উহার বিবেচনাক্রমে, উপ-ধারা (১) এর অধীন নিবন্ধন বাতিলকৃত ও রেজিস্টার হইতে প্রত্যাহারকৃত ব্যক্তির নাম এই আইনের বিধান অনুসারে পুনরায় নিবন্ধন করিতে পারিবে।