২১। (১) অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন এই আইনের অধীন নিবন্ধন ব্যতীত কোন নার্স বা, মিডওয়াইফ বা, সহযোগী পেশায় কোন ব্যক্তি নিজেকে নিয়োজিত করিতে, বা নিজেকে নার্স বা, মিডওয়াইফ বা, সহযোগী কোন পেশাজীবী বলিয়া পরিচয় প্রদান করিতে পারিবে না। (২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে উক্ত লঙ্ঘন হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ৩ (তিন) বৎসর কারাদণ্ড, অথবা ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।