২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘কাউন্সিল’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল; (২) ‘‘তফসিল’’ অর্থ এই আইনের কোন তফসিল; (৩) ‘‘নার্স’’ অর্থ এই আইনের অধীন স্বীকৃত কোন নার্স; (৪) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৫) ‘‘পোস্ট-বেসিক’’ অর্থ ডিপ্লোমা উত্তীর্ণ রেজিস্টার্ড নার্স ও মিডওয়াইফদের জন্য ২ (দুই) বৎসর মেয়াদী বিএসসি শিক্ষা ও প্রশিক্ষণ; (৬) ‘‘প্রেসিডেন্ট’’ অর্থ কাউন্সিলের প্রেসিডেন্ট; (৭) ‘‘ফৌজদারী কার্যবিধি’’ অর্থ Code of Criminal Procedure, 1898 (Act V of 1898); (৮) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৯)…