১৯। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কাউন্সিল, স্বীকৃত নার্স, মিডওয়াইফ বা, সহযোগী পেশাজীবীদের নিবন্ধনপূর্বক এতদসংক্রান্ত প্রয়োজনীয় বিবরণসহ তাহাদের নাম, প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, একটি রেজিস্টারে অন্তর্ভুক্ত করিবে। (২) কাউন্সিল উপ-ধারা (১) এ উল্লিখিত রেজিস্টার প্রণয়ন ও সংরক্ষণ করিবে। (৩) উপ-ধারা (১) এর অধীন নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট স্বীকৃত নার্স, মিডওয়াইফ বা, সহযোগী পেশাজীবীকে, প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, কাউন্সিলে আবেদন করিতে হইবে। (৪) উপ-ধারা (৩) এর অধীন আবেদন প্রাপ্তির পর কাউন্সিল, প্রবিধান দ্বারা নির্ধারিত মানদণ্ডের আলোকে যোগ্য বিবেচনা করিলে, আবেদনকারী নার্স, মিডওয়াইফ বা,…