১৮। (১) নির্বাহী কমিটির কোন প্রতিবেদনের ভিত্তিতে কাউন্সিলের নিকট যদি প্রতীয়মান হয় যে, - (ক) নার্সিং বা মিডওয়াইফারি শিক্ষা সংক্রান্ত ডিপ্লোমা বা স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতার কোন ডিগ্রি, ডিপ্লোমা বা সনদ অর্জনের জন্য বাংলাদেশের কোন নার্সিং বা মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রণীত পাঠ্যসূচী, পরিচালিত পরীক্ষা বা উক্ত সনদ প্রদানের জন্য গৃহীত পরীক্ষায় অংশগ্রহণকারীদের কাঙ্খিত ব্যুৎপত্তির মান, প্রবিধান দ্বারা নির্ধারিত মানদণ্ডের আলোকে, উক্তরূপ যোগ্যতাসম্পন্ন একজন ব্যক্তির প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার সমকক্ষ নহে, (খ) নার্সিং বা মিডওয়াইফারি শিক্ষা সংক্রান্ত, সরকার ও কাউন্সিল প্রদত্ত, কোন আদেশ,…