১৭। নিবন্ধনযোগ্য সহযোগী পেশার শিক্ষা যোগ্যতার স্বীকৃতি।- (১) বাংলাদেশে বা বাংলাদেশের বাহিরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে তফসিল ‘ঙ’, ‘চ’, ‘ছ’ বা ‘জ’ তে অন্তর্ভুক্ত না থাকিলে, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে বা, ক্ষেত্রমত, উক্ত ডিগ্রিধারী ব্যক্তিকে নার্সিং ও মিডওয়াইফারি পেশার সহায়ক শিক্ষা কাউন্সিল কর্তৃক অনুমোদিত কোন পেশার ডিপ্লোমাধারীগণ, এই আইনের অধীন নিবন্ধিত হইবার যোগ্য হইবেন। (২) উপ-ধারা (১) এর অধীন ডিপ্লোমা বা ডিগ্রিধারীগণকে এই আইনের অধীন উক্ত ডিপ্লোমা বা ডিগ্রি নিবন্ধনের জন্য কাউন্সিলের নিকট আবেদন করিতে হইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন আবেদন প্রাপ্তির পর কাউন্সিল, প্রবিধান দ্বারা নির্ধারিত…