১৬। (১) বাংলাদেশে বা বাংলাদেশের বাহিরে অবস্থিত কোন মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত মিডওয়াইফারি শিক্ষা যোগ্যতার ডিপ্লোমা, এবং স্নাতক পর্যায়ের ডিগ্রিধারী কোন ব্যক্তি বাংলাদেশে উক্ত ডিগ্রি ব্যবহার করিতে চাহিলে, উহা এই আইনের অধীন স্বীকৃত হইতে হইবে। (২) বাংলাদেশে বা বাংলাদেশের বাহিরে অবস্থিত মিডওয়াইফারি শিক্ষা যোগ্যতার ডিপ্লোমা, এবং স্নাতক পর্যায়ের ডিগ্রি প্রদানকারী কোন মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানের নাম তফসিল ‘ঘ’ তে অন্তর্ভুক্ত না থাকিলে, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে বা, ক্ষেত্রমত, উক্ত ডিপ্লোমা বা ডিগ্রিধারী ব্যক্তিকে এই আইনের অধীন উক্ত যোগ্যতার স্বীকৃতি অর্জনের লক্ষ্যে কাউন্সিলের…