১৫। (১) বাংলাদেশে বা বাংলাদেশের বাহিরে অবস্থিত কোন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত নার্সিং শিক্ষা যোগ্যতার স্নাতকোত্তর ডিগ্রিধারী কোন ব্যক্তি বাংলাদেশে উক্ত ডিগ্রি ব্যবহার করিতে চাহিলে, উহা এই আইনের অধীন স্বীকৃত হইতে হইবে। (২) বাংলাদেশ বা বাংলাদেশের বাহিরে অবস্থিত নার্সিং শিক্ষা যোগ্যতার স্নাতকোত্তর ডিগ্রি প্রদানকারী কোন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের নাম তফসিলের, যথাক্রমে, ‘ক’, ‘খ’ বা ‘গ’ অংশে অন্তর্ভুক্ত না থাকিলে, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে বা, ক্ষেত্রমত, উক্ত ডিগ্রিধারী ব্যক্তিকে এই আইনের অধীন উক্ত যোগ্যতার স্বীকৃতি অর্জনের লক্ষ্যে কাউন্সিলের নিকট আবেদন করিতে হইবে। (৩) উপ-ধারা (২) এর…