১৪। (১) বাংলাদেশে বা বাংলাদেশের বাহিরে অবস্থিত কোন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত নার্সিং শিক্ষা যোগ্যতার ডিপ্লোমা অথবা স্নাতক বা সমমানের ডিগ্রিধারী কোন ব্যক্তি বাংলাদেশে উক্ত ডিপ্লোমা বা ডিগ্রি ব্যবহার করিতে চাহিলে, উহা এই আইনের অধীন কাউন্সিল কর্তৃক স্বীকৃত হইতে হইবে। (২) বাংলাদেশে বা বাংলাদেশের বাহিরে অবস্থিত নার্সিং শিক্ষা যোগ্যতার ডিপ্লোমা বা স্নাতক পর্যায়ের ডিগ্রি প্রদানকারী কোন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের নাম, যথাক্রমে, তফসিল ‘ক’ বা ‘খ’ বা ‘গ’ তে অন্তর্ভুক্ত না থাকিলে, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে বা, ক্ষেত্রমত, উক্ত ডিপ্লোমা বা ডিগ্রিধারী ব্যক্তিকে এই আইনের অধীন উক্ত যোগ্যতার…