১৩। (১) কাউন্সিল প্রতি বৎসর তদকর্তৃক সম্পাদিত কার্যাবলীর বিবরণ সম্বলিত একটি প্রতিবেদন পরবর্তী বৎসরের ৩০ জুনের মধ্যে সরকারের নিকট পেশ করিবে। (২) সরকার, যে কোন সময়, কাউন্সিলের নিকট উহার যে কোন বিষয়ের উপর প্রতিবেদন বা বিবরণী তলব করিতে পারিবে এবং কাউন্সিল উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে।