১০। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল তহবিল নামে কাউন্সিলের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোন বিদেশি সরকার, সংস্থা, আন্তর্জাতিক সংস্থা বা ব্যক্তি হইতে প্রাপ্ত অনুদান; (গ) কোন স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) কাউন্সিলের তহবিলের অর্থ কাউন্সিল কর্তৃক অনুমোদিত কোন তফসিলী ব্যাংকে জমা রাখিতে হইবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল হইতে অর্থ উত্তোলন করা যাইবে। (৩) কাউন্সিলের তহবিল হইতে…