৮। (১) ট্রাস্ট পরিচালনার জন্য একটি ট্রাস্টি বোর্ড থাকিবে এবং নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে উহা গঠিত হইবে, যথা :- (ক) প্রধানমন্ত্রী, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপ-মন্ত্রী, যিনি ইহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (গ) প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত ৪ (চার) জন সংসদ সদস্য (বীর মুক্তিযোদ্ধা বা বীর মুক্তিযোদ্ধাগণের অবর্তমানে তাঁহাদের উত্তরাধিকারীগণ অগ্রাধিকারপ্রাপ্ত হইবেন); (ঘ) সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়; (ঙ) সচিব, শিল্প মন্ত্রণালয়; (চ) সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; (ছ) ব্যবস্থাপনা পরিচালক, যিনি ইহার সদস্য-সচিবও…