১৭। (১) ট্রাস্টের একটি তহবিল থাকিবে যাহা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট তহবিল নামে অভিহিত হইবে। (২) নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ দ্বারা তহবিল গঠিত হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান, সাহায্য বা মঞ্জুরি; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোনো বিদেশি সরকার, আন্তর্জাতিক কোনো এজেন্সি, সংস্থা, সংগঠন বা প্রতিষ্ঠানের নিকট হইতে প্রাপ্ত অনুদান; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে, ট্রাস্ট কর্তৃক গৃহীত ঋণ; (ঘ) ট্রাস্টের সম্পত্তি বা যে কোনো কার্যক্রম হইতে লব্ধ আয়; (ঙ) স্থানীয় কর্তৃপক্ষ, সংবিধিবদ্ধ সংস্থা বা অনুরূপ কোনো সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান; (চ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোনো…