১৩। ট্রাস্টের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বোর্ডের নিম্নরূপ ট্রাস্টিগণের সমন্বয়ে একটি নির্বাহী কমিটি থাকিবে, যথা :- (ক) ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) প্রধানমন্ত্রী কর্তৃক ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি হিসাবে মনোনীত সংশ্লিষ্ট ৪ (চার) জন জাতীয় সংসদ সদস্য; (গ) সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়; (ঘ) সচিব, শিল্প মন্ত্রণালয়; (ঙ) সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; (চ) ব্যবস্থাপনা পরিচালক, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন।