১১। (১) ট্রাস্টের একজন ব্যবস্থাপনা পরিচালক থাকিবে, যিনি ট্রাস্টের প্রধান নির্বাহী হইবেন। (২) ব্যবস্থাপনা পরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহার চাকরির মেয়াদ ও শর্তাবলি সরকার কর্তৃক নিধারিত হইবে। (৩) ব্যবস্থাপনা পরিচালক ট্রাস্টের সার্বক্ষণিক এবং প্রধান নির্বাহী হিসাবে- (ক) ট্রাস্টি বোর্ড এবং নির্বাহী কমিটির সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; (খ) ট্রাস্টের কার্যাবলি ও প্রশাসন পরিচালনা করিবেন; (গ) বোর্ড এবং নির্বাহী কমিটি কর্তৃক, সময় সময়, তাঁহার উপর অর্পিত দায়িত্ব পালন করিবেন। (৪) ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব…