৮৷ (১) প্রতিষ্ঠান মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তি সম্পর্কে কারিগরী পরামর্শ দান ও গ্রহণের জন্য যে কোন দেশী, বিদেশী বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থার সহিত দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তিতে আবদ্ধ হইতে পারিবে৷ (২) প্রতিষ্ঠান অন্য কোন দেশী, বিদেশী বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থার সহিত মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তি বিষয়ে যৌথ গবেষণা ও কারিগরী পরামর্শ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করিতে পারিবে৷ (৩) উপ-ধারা (১) ও (২) এর অধীনে কোন চুক্তিতে বা কার্যক্রমে কোন বেসরকারী বা বিদেশী বা আন্তর্জাতিক সংস্থা থাকিলে উহার জন্য সরকারের পূর্বানুমোদন এর প্রয়োজন হইবে৷