৭৷ প্রতিষ্ঠানের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:- (ক) কৃষি, বন, মত্স্য, ভূ-তত্ত্ব, মানচিত্র অংকন, পানি সম্পদ, ভূমি ব্যবহার, আবহাওয়া, পরিবেশ, ভূগোল, সমুদ্র, বিজ্ঞান, শিক্ষা এবং জ্ঞান ও বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তিকে শান্তিপূর্ণভাবে ব্যবহার করা এবং উক্ত প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারিক প্রয়োগের জন্য গবেষণা কার্য পরিচালনা করা; (খ) দফা (ক) এ উল্লিখিত গবেষণা কার্যের ফলাফল সরকার ও বিভিন্ন সংস্থাকে অবহিত করা এবং তত্সংক্রান্ত তথ্য বিতরণ করা; (গ) মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন দেশের নীতি সরকারকে অবহিত করা এবং তত্সম্পর্কে সরকারের নীতি নির্ধারণের ব্যাপারে…