৬৷ (১) পরিচালনা বোর্ড একজন সার্বক্ষণিক চেয়ারম্যান ও চারজন সার্বক্ষণিক সদস্য সমন্বয়ে গঠিত হইবে৷ (২) বোর্ডের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহাদের চাকুরীর মেয়াদ ও শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে : তবে শর্ত থাকে যে, সার্বক্ষণিক সদস্যগণের মধ্যে দুইজন প্রতিষ্ঠানে কর্মরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাদের মধ্য হইতে জ্যেষ্ঠতা এবং যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত হইবেন। (৩) চেয়ারম্যান প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হইবেন৷ (৪) চেয়ারম্যানের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে চেয়ারম্যান তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে শূন্য পদে নবনিযুক্ত…