২০৷ (১) Science and Technology Division এর ২৬শে নভেম্বর, ১৯৮০ তারিখের Order No. Ref: STD(S-1/21-31/80), অতঃপর উক্ত Order বলিয়া উল্লিখিত, এতদ্বারা বাতিল করা হইল৷ (২) উক্তরূপ বাতিল করার সংগে সংগে- (ক) উক্ত Order দ্বারা প্রতিষ্ঠিত Space Research and Remote Sensing Organization, অতঃপর বিলুপ্ত সংস্থা বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) বিলুপ্ত সংস্থার সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার প্রতিষ্ঠানে হস্তান্তরিত হইবে এবং প্রতিষ্ঠান উহার অধিকারী হইবে; (গ) বিলুপ্ত সংস্থা কর্তৃক অথবা উহার বিরুদ্ধে দায়েরকৃত…