২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান; (খ) “প্রতিষ্ঠান” অর্থ এই আইনের অধীন স্থাপিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান; (গ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঘ) “বোর্ড” অর্থ প্রতিষ্ঠানের পরিচালনার বোর্ড; (ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (চ) “দূর অনুধাবন” বলিতে বিমান, মহাকাশ হইতে সেন্সরের মাধ্যমে পৃথিবীর সম্পদ পরীক্ষা ও বিশ্লেষণ বুঝাইবে; (ছ) “সদস্য” অর্থ বোর্ডের সদস্য৷