১৩৷ (১) প্রতিষ্ঠানের একজন সচিব ও একজন অর্থনৈতিক উপদেষ্টা থাকিবে৷ (২) সচিব ও অর্থনৈতিক উপদেষ্টা সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহাদের চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক নির্ধারিত হইবে৷ (৩) সচিব ও অর্থনৈতিক উপদেষ্টা বোর্ড প্রদত্ত এবং প্রবিধান দ্বারা নির্ধারিত ক্ষমতা ও দায়িত্ব পালন করিবেন৷ (৪) প্রতিষ্ঠানের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে প্রতিষ্ঠান, সরকারের পূর্বানুমোদনক্রমে, প্রয়োজনীয় সংখ্যক অতিরিক্ত কর্মকর্তা ও অন্যান্য কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের চাকুরীর শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে৷