১০৷ (১) প্রতিষ্ঠানের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোন বিদেশী সরকার বা সংস্থা বা কোন আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (গ) কোন স্থানীয় কর্তৃপক্ষ প্রদত্ত অনুদান; (ঘ) কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (ঙ) সরকারের পূর্বানুমোদনক্রমে গৃহীত কোন ঋণ; (চ) অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অর্থ৷ (২) এই তহবিল প্রতিষ্ঠানের নামে কোন তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল হইতে অর্থ উঠানো হইবে৷ (৩) এই তহবিল হইতে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে৷ (৪)…