৬২। (১) একাডেমিক কাউন্সিলের পরামর্শক্রমে সিন্ডিকেট কোন অঙ্গীভূত ও অধিভুক্ত, একাডেমি, ইনস্টিটিউট, কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠানকে যে সকল বিষয়ে এবং যে পর্যায়ের শিক্ষাদানের ক্ষমতা প্রদান করিবে, সংশ্লিষ্ট একাডেমি, ইনস্টিটিউট, কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান সেই সকল বিষয়ে এবং সেই পর্যায়ে শিক্ষাদান করিবে; কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে ভিন্নরূপ কোন শিক্ষাদান করা যাইবে না। (২) একাডেমিক কাউন্সিল এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সুপারিশ বিবেচনা করিয়া সংশ্লিষ্ট একাডেমি, ইনস্টিটিউট, কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠানের সহিত পরামর্শক্রমে, সমন্বয়ের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদানের ব্যবস্থা করিতে হইবে। (৩)…