৫৬। (১) ভাইস-চ্যান্সেলরের নিয়ন্ত্রণাধীন পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা পরিচালনার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করিবেন। (২) একাডেমিক কাউন্সিল পরীক্ষা কমিটিসমূহ গঠন করিবে এবং উহাদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত হইবে। (৩) কোন পরীক্ষক কোন কারণে পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব পালনে অপারগ হইলে ভাইস-চ্যান্সেলরের নির্দেশে তাঁহার স্থলে অন্য ১ (এক) জন পরীক্ষক নিয়োগ দেএয়া যাইবে ।