৪৬। স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র নিরাপদ জাহাজ চলাচল ব্যবস্থাপনা ও প্রশাসন, নৌ-প্রকৌশল ও প্রযুক্তি, ওশ্যানোগ্রাফি, আন্তর্জাতিক মেরিটাইম আইন, মেরিটাইম স্ট্র্যাটেজি, মেরিটাইম সিকিউরিটি, জাহাজ নির্মাণ প্রকৌশল ও স্থাপত্য, হাইড্রোগ্রাফি, সামুদ্রিক সম্পদ, মেরিটাইম লজিসটিক্স এবং নৌ সংশ্লিষ্ট সকল বিষয় লইয়া গঠিত হইবে এবং ইহা : — (ক) সম্মান ও স্নাতকোত্তর শিক্ষা সংগঠনের দায়িত্ব পালন করিবে; (খ) একাডেমিক, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের প্রাগ্রসর শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; (গ) একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের…