৪১। (১) বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রীয় লাইব্রেরী ও আর্কাইভ থাকিবে। (২) গ্রন্থাগারিক নিম্নবর্ণিত কার্যক্রম গ্রহণ করিবেন, যথা:— (ক) লাইব্রেরীর উন্নয়নের জন্য নীতিমালা তৈরী; (খ) বই, সাময়িকী ইত্যাদি সংগ্রহ এবং বিতরণের ব্যবস্থা গ্রহণ; (গ) লাইব্রেরী বুলেটিন প্রকাশ; (ঘ) লাইব্রেরী ব্যবহারকারিদের জন্য ইন্টারনেট সার্ভিসের ব্যবস্থা গ্রহণ; এবং (ঙ) লাইব্রেরী বিষয়ক আন্তঃ বিশ্ববিদ্যালয় সহযোগিতা ও উন্নয়ন সাধন।