৩৮। (১) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সুপারিশ প্রদানের জন্য এক বা একাধিক বাছাই বোর্ড গঠন করা যাইবে। (২) বাছাই বোর্ডের গঠন ও কার্যাবলী সংবিধি দ্বারা নির্ধারিত হইবে। (৩) বাছাই বোর্ডের সুপারিশের সহিত সিন্ডিকেট একমত না হইলে বিষয়টি চ্যান্সেলরের নিকট প্রেরণ করিতে হইবে এবং এই বিষয়ে চ্যান্সেলরের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে।