৩৫। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথা:— (ক) ভাইস-চ্যান্সেলর , যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) রেজিস্ট্রার; (ঘ) ট্রেজারার; (ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে মনোনীত ১ (এক) জন ডিন; (চ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত অঙ্গীভূত বা অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের ১ (এক) জন প্রধান; (ছ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ২ (দুই) জন শিক্ষক; (জ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি, যিনি বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে নিয়োজিত নহেন; (ঝ) সরকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন পরিকল্পনাবিদ বা অর্থ বিশারদ; (ঞ) মঞ্জুরী কমিশনের ১ (এক) জন প্রতিনিধি, পরিচালক…