২২। (১) বিশ্ববিদ্যালয়ের নীতিমালা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে সর্বময় ক্ষমতার অধিকারী হইবে সিনেট। (২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিনেট গঠিত হইবে, যথা:— (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান কর্তৃক মনোনীত একজন পূর্ণকালীন সদস্য; (গ) সচিব, শিক্ষা মন্ত্রণালয় অথবা তদকর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি; (ঘ) সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা তদকর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি; (ঙ) সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা তদকর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন ১ (এক) জন…