২১। বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত কর্তৃপক্ষ থাকিবে, যথা:— (ক) সিনেট; (খ) সিন্ডিকেট; (গ) একাডেমিক কাউন্সিল; (ঘ) অনুষদ; (ঙ) পাঠক্রম কমিটি; (চ) অর্থ কমিটি; (ছ) পরিকল্পনা, উন্নয়ন ও মূল্যায়ন কমিটি; (জ) বাছাই বোর্ড; (ঝ) শৃঙ্খলা কমিটি; (ঞ) বোর্ড অব এডভ্যান্সড স্টাডিজ এন্ড রিসার্চ; এবং (ট) সংবিধি মোতাবেক গঠিত অন্যান্য কর্তৃপক্ষ।