১৯। (১) পরীক্ষা নিয়ন্ত্রক— (ক) পরীক্ষা পরিচালনার সহিত সম্পর্কিত সকল বিষয়ের দায়িত্বে থাকিবেন এবং সংবিধি ও বিশ্ববিদ্যালয়ের বিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত অন্যান্য সকল দায়িত্ব পালন করিবেন; (খ) সকল পরীক্ষা পরিচালনা করিবেন; (গ) পরীক্ষার সময়সূচী নির্ধারণ এবং উহা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে অবহিত করিবার ব্যবস্থা গ্রহণ করিবেন; (ঘ) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন, পরীক্ষার জন্য আবেদনপত্র গ্রহণ, রোল নম্বর বরাদ্দকরণ, প্রবেশপত্র জারি এবং উহা অধিভুক্ত একাডেমি বা প্রতিষ্ঠানসমূহের পরীক্ষা কেন্দ্রে প্রেরণের ব্যবস্থা করিবেন; (ঙ) পরীক্ষা গ্রহণের জন্য পরীক্ষা কমিটি…