১৫। (১) চ্যান্সেলর, তৎকর্তৃক নির্ধারিত শর্তে, ও মেয়াদে বাংলাদেশ নৌবাহিনীর কমোডর অথবা সিলেকশন গ্রেডভুক্ত কোন অধ্যাপক, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৫ (পনের) বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন ১ (এক) জন অধ্যাপক অথবা আর্থিক ব্যবস্থাপনায় ১৫ (পনের) বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন ১ (এক) জন ব্যক্তিকে ৪ (চার) বৎসর মেয়াদের জন্য ট্রেজারার নিযুক্ত করিবেন, ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের ১ (এক) জন পূর্ণকালীন কর্মকর্তা হইবেন, এবং বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয় তাহার নিয়ন্ত্রণে থাকিবে। (২) ছুটি, অসুস্থতা বা অন্য কোন কারণে ট্রেজারারের পদ সাময়িকভাবে শূন্য হইলে সিন্ডিকেট অবিলম্বে চ্যান্সেলরকে তৎসম্পর্কে অবহিত করিবে এবং চ্যান্সেলর ট্রেজারারের…