১২। (১) চ্যান্সেলর, তদ্কর্তৃক নির্ধারিত শর্তে, বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার এডমিরাল বা তদূর্ধ্ব পদবীর চাকুরিরত বা অবসরপ্রাপ্ত বাংলাদেশে নৌবাহিনীর কোন কর্মকর্তাকে ৪ (চার) বৎসর মেয়াদের জন্য ভাইস-চ্যান্সেলর নিযুক্ত করিবেন: তবে শর্ত থাকে যে, নিয়োজিত ব্যক্তি একাদিক্রমে বা অন্যভাবে দুই মেয়াদের বেশি সময়কালের জন্য ভাইস-চ্যান্সেলরের পদে নিয়োগলাভের যোগ্য হইবেন না। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, ভাইস-চ্যান্সেলর চ্যান্সেলরের সন্তুষ্টি সাপেক্ষে, স্বপদে বহাল থাকিবেন। (৩) ভাইস-চ্যান্সেলরের পদ শূন্য হইলে কিংবা ছুটি, অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে তিনি তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য…