১০। বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্মকর্তা থাকিবে, যথা:— (ক) ভাইস-চ্যান্সেলর; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) অনুষদের ডিন; (ঙ) ইনস্টিটিউটের পরিচালক; (চ) রেজিস্ট্রার; (ছ) বিভাগীয় প্রধান; (জ) গ্রন্থাগারিক; (ঝ) প্রভোস্ট; (ঞ) প্রক্টর; (ট) পরিচালক (অর্থ ও হিসাব); (ঠ) পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও মূল্যায়ন); (ড) পরীক্ষা নিয়ন্ত্রক; (ঢ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; (ণ) প্রধান চিকিৎসা কর্মকর্তা; এবং (ত) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে ঘোষিত অন্যান্য কর্মকর্তা।