১। (১) এই আইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ আইন, ২০১৩ নামে অভিহিত হইবে। (২) এই আইন অবিলম্বে কার্যকর হইবে। বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৭ নং আইন) এর সংশোধন ৪। (১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৭ নং আইন) এর— (ক) সর্বত্র উল্লিখিত "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ" শব্দগুলি ও কমার পরিবর্তে "বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (খ) ধারা ৪ এর উপ-ধারা (১)…