৬৷ এই আইন এবং সংবিধি, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ও প্রবিধান দ্বারা নির্ধারিত শর্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত ক্ষমতা থাকিবে, যথা:- (ক) চিকিত্সা শাস্ত্রের যে কোন বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়নে, বিশেষ করিয়া, আধুনিক চিকিত্সা বিজ্ঞান ও প্রযুক্তির যে কোন বিষয়ে শিক্ষার ও গবেষণার ব্যবস্থা করা; (কক) নার্সিং ও স্নাতক ও স্নাতকোত্তর অধ্যয়নের ব্যবস্থা করা; (খ) বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদানের জন্য পাঠক্রম নির্ধারণ করা; (গ) শিক্ষার কোন বিশেষ ক্ষেত্রে ঐ সকল ব্যক্তিদের ডিগ্রী প্রদান করা যাহারা সংবিধি দ্বারা নির্ধারিত বা একাডেমিক কাউন্সিল কর্তৃক নির্দিষ্টকৃত কোন কোর্স অনুসরণ করিয়াছেন বা পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন;…