৫৭৷ (১) আইপিজিএম এন্ড আরকে উন্নীত ও রূপান্তরক্রমে বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবার সংগে সংগে- (ক) আইপিজিএম এন্ড আর এর হাসপাতালসহ সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার বিশ্ববিদ্যালয়ের সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, সম্পত্তি, অর্থ ও দাবী হইবে; (খ) আইপিজিএম এন্ড আর উন্নীত ও রূপান্তর হইবার অব্যবহিত পূর্বে উহার যে সকল ঋণ, দায়, বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প এবং দায়িত্ব ছিল তাহা বিশ্ববিদ্যালয়ের ঋণ, দায়, বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প এবং দায়িত্ব হইবে; (গ) আইপিজিএম এন্ড আর উন্নীত ও রূপান্তর হইবার…