৫৩৷ এই আইন বা সংবিধি দ্বারা কোন কর্তৃপক্ষকে কমিটি গঠনের ক্ষমতা প্রদান করা হইলে উক্ত কমিটি, কমিটির গঠনের জন্য কোন বিধান না করা থাকিলে, উক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্থিরিকৃত উহার কোন সদস্য এবং, প্রয়োজনবোধে, অন্যান্য ব্যক্তি সমন্বয়ে গঠিত হইবে৷