৪৮৷ (১) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় তহবিল নামে বিশ্ববিদ্যালয়ের একটি তহবিল থাকিবে৷ (২) বিশ্ববিদ্যালয়ের তহবিলে নিম্নলিখিত অর্থ জমা হইবে, যথা- (ক) সরকার হইতে প্রাপ্ত বরাদ্দ; (খ) মঞ্জুরী কমিশন হইতে প্রাপ্ত বরাদ্দ; (গ) বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত হাসপাতালের নিজস্ব আয়; (ঘ) বিশ্ববিদ্যালয়ের উপর ন্যস্ত এবং তত্কর্তৃক পরিচালিত সকল সম্পত্তি হইতে প্রাপ্ত আয় বা মুনাফা; (ঙ) সরকার বা অন্যান্য কর্তৃপক্ষের অনুদান; (চ) দেশী-বিদেশী কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (ছ) বিশ্ববিদ্যালয়ের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত আয় বা মুনাফা; (জ) বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রাপ্ত অন্য যে কোন অর্থ; (ঝ)…