৪৭৷ (১) সংবিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা গ্রহণ করা হইবে৷ (২) সম্পূর্ণ পাঠ্যসূচীকে কয়েকটি পাঠক্রমে বিভক্ত করা হইবে এবং প্রত্যেক পাঠক্রম সফলতার সংগে সমাপ্তি এবং উহার পরীক্ষা গ্রহণের পর, পরীক্ষার্থীকে নম্বর বা গ্রেড প্রদান করা হইবে৷ (৩) সম্পূর্ণ পাঠক্রমে প্রাপ্ত নম্বর বা গ্রেডের ভিত্তিতে এবং প্রত্যেক বিষয়ে আলাদা আলাদাভাবে পাস করা সাপেক্ষে, পরীক্ষার্থীকে ডিগ্রী প্রদান করা হইবে৷